সারাদেশ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে হবিগঞ্জে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ডিসেম্বর) মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তাি তাসনুভা নাশতারানের সভাপতিত্বে সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালা উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।

এ সময় কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউপি সচিব, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা শেষে কর্মশালায় অংশ নেয়া সবাই স্থানীয় সমস্যা, সমস্যার কারণ, বাধা ও সমাধানে করণীয় বিষয়ে সরকারকে জানানোর জন্য সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত আকারে জমা দেন। এতে ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন প্রতীক মণ্ডল, আফিয়া আমীন পাপ্পা ও মোহাম্মদ রহুল কুদ্দুস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা