সারাদেশ

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু আবার

সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আবার। আজ (১৫ মার্চ) বিকেল ৪টার দিকে ভারত থেকে পেঁয়াজ ভর্তি ট্রাকে এসে পৌঁছায় হিলি স্থলবন্দরে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আজ পেঁয়াজ নিয়ে ২৫ থকে ৩০টি ট্রাক আসার কথা। এখন থেকে প্রতিদিন পেঁয়াজ ঢুকবে বাংলাদেশে। এর ফলে দেশের বাজারে কমবে এ পণ্যটির দাম। আগামী রমজানে সুফল পাবেন ভোক্তারা।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে পাঁচজন আমাদানিকারক পেঁয়াজ আমাদানি অনুমতি পেয়েছে। প্রতি টনের জন্য ২৫০ থেকে ৩০০ ডলার দরে এলসি খুলেছেন তারা। ফলে পেঁয়াজের দাম পড়ে কেজি প্রতি ২১ থেকে ২৫ টাকা। প্রতিকেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হবে ৩০ টাকার মধ্যে। এর প্রভাব পড়বে দেশরে বাজারের ওপর।

আমাদানিকারকরা জানান, হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ ঢুকলেও এখনও পাইকারি ক্রেতা আসেনি। বাজারে দেশি পেঁয়াজ উঠছে, তাই এখনও ক্রেতারা আসেনি। শিগগিরই পেঁয়াজের পাইকাররা আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছর ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

যুক্তরাষ্ট্রে জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা