সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কে মাইক্রোবাস ও অজ্ঞাত গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) ভোরে সড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া ও আনসার সদস্য ছানোয়ার হোসেন। দুজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

এসআই মতিউর রহমান জানান, ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন সবুজ ও ছানোয়ার। ভোরে এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কের জালদো ব্রিজের কাছে ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়িটি খুঁজে বের করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা