সারাদেশ

৩৭ টাকা কেজি দামে চাল বিক্রি করা যাবে না

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : সরকারের কাছে বাংলাদেশ রাইস মিল এসোসিয়েশনের নেতারাও ১০ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তারা সরকার নির্ধারিত ৩৭ টাকা কেজি দামে চাল সরবরাহ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন। এ জন্য তারা ধানের সঙ্গে চালের বাজারমূল্য সমন্বয় করার দাবি জানিয়েছেন।

বুধবার ( ২৫ নভেম্বর) দুপুরে বগুড়ায় একটি চাইনিজ রেস্তোরায় বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রশিদ।

কুষ্টিয়া জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী, কেন্দ্রীয় সহ-সভাপতি ও দিনাজপুরের মিল মালিক মোহন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, চাঁপাইনবাবগঞ্জ জেলার হাজি এরফান আলী, সংগঠনের উপদেষ্টা ও নেত্রকোনার মিল মালিক এইচআর খান পাঠান সাকী, নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলার সভাপতি আলহাজ নাজির হোসেন প্রধান, বগুড়ার সভাপতি এটিএম আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক দুদু, রংপুরের সামছুল ইসলাম বাবুসহ উত্তরের বিভিন্ন জেলার চালকল মালিকরা।

বক্তারা বলেন, চালশিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বাজারে ধানের মূল্যের সঙ্গে চালের মূল্য সামঞ্জস্য করতে হবে। ধানের বাজার ভালো, এবার কৃষক ভালো দাম পেয়েছেন। কিন্তু সরকার নির্ধারিত ৩৭ টাকা মূল্যে চাল তারা সরবরাহ করতে পারবেন না। সরকারকে সহযোগিতার জন্য প্রয়োজনে লাভ না হলেও বর্তমান বাজার অনুযায়ী চালের দাম দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, গত বোরো মৌসুমে মিল মালিকরা লোকসান দিয়ে চাল সরবরাহ করেছেন। করোনাকালে চালকল মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এবার আর কোনোভাবেই ভর্তুকি বা লোকসান দিয়ে চাল সরবরাহ সম্ভব নয়। পাশাপাশি তারা চুক্তির সময় বর্ধিত করারও দাবি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা