সারাদেশ

বাবার অটোরিকশায় বাসের ধাক্কা, মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক বাবাসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মন্জিলা বেগম (৩২) ও তার ছেলে সাজেদুল ইসলাম (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন অটোরিকশা চালক বদিউজ্জামান। পথিমধ্যে চৌধুরী মোড়ে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক বদিউজ্জামানের স্ত্রী মন্জিলা বেগম নিহত হন। এতে আহত হন অটোরিকশার ছয়জন যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অটোরিকশাচালকের ছেলে সাজেদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাসটি কোন দিক গেছে স্থানীয়রা বলতে না পারায় তা জব্দ করা সম্ভব হয়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা