সারাদেশ

খুলনায় স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের বিশেষ ও সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ হতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা হতে অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আজ কাছে রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের ওপর গুরুত্বারোপ করেছিলেন। নারীমুক্তি ও নারীর ক্ষমতায়নে তাঁর অবদান অশেষ। বঙ্গবন্ধু ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠণ করেন।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা জেলার নয়টি উপজেলার ৭৫টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে মোট ২৩ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে অনলাইনে ঢাকা হতে আরো যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চমন আরা তৈয়ব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার।

এছাড়াও খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, খুলনা জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা রুনুসহ অনুদান প্রাপ্ত মহিলা সংগঠনগুলোর প্রতিনিধি, নারীনেত্রী ও সরকারি কর্মকর্তারা।

একই সময়ে দেশের সকল জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠণ।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা