সারাদেশ

চট্টগ্রামে অপু হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার বহুল আলোচিত অপু দাসের হত্যার বিচার চেয়ে তার পরিবার ২৪ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে।

অপু দাশের স্ত্রী মাধুবী দাশ সংবাদ সম্মেলনে দাবি করেছেন স্বামীর ব্যবসায়ী পাটর্নার বিধবা সীমা দাশ ও রুবেল দাশের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় তাকে শ্বাসরুদ্ধ করে সীমার নিজের ঘরে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং আত্মহত্যা বলে চালিয়ে দেয়।

এ ঘটনা ঘটে চলতি বছরের ৯ ফেব্রুয়ারী। ঐ দিন সীতাকুন্ড পুলিশ সীমার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় অপু জলদাশকে উদ্ধার করে। থানা একটি অপমৃত্যু মামলা করে দায় সেরেছে। সীতাকুণ্ড থানা পুলিশ মামলা গ্রহণ না করলে অপু জলদাসের পরিবার মাধুবী দাশ বাদী হয়ে ২০ ফেব্রুয়ারিতে ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেড আদালতে সিআর মামলা দায়ের করে যার মামলা নং ৭৫/২০২০, মামলাটি সীতাকুণ্ড থানা তদন্ত করছে।

মাধুবী দাশের অভিযোগ সীতাকুণ্ড থানা পুলিশ অপু হত্যার তদন্ত না করে সীমা ও রুবেল দাশের করা দুটো মিথ্যা মামলার কারণে তার পরিবারের সদস্যদের হয়রানিতে ব্যস্ত।

উল্লেখ্য যে সীমা দাশের স্বামী রতন দাশের সঙ্গে অপু দাশের মাছ ধরার যৌথ ব্যবসা ছিল, বজ্রপাতে রতন দাশ মারা গেলে তার স্ত্রী সীমা জল দাশের সঙ্গে যৌথ ব্যবসা শুরু করে। মাছ ধরার জাল, বোটের সরঞ্জাম সীমার ঘরে থাকতো, দুজনের ব্যবসায়িক টাকা সীমার হাতে গচ্ছিত থাকতো।ঘটনার দিন সন্ধ্যা সাতটায় মাছধরা বোটের জন্য সীমার ঘরে যায় এর ঘন্টা পর সীমা দাশ মোবাইলে জানায়, অপু জলদাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এটা আত্মহত্যা নয়, হত্যাকান্ড।

স্বামী হত্যার দ্রুত বিচার চেয়েছে মাধুবী দাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায় মোহন, জীবন দাশ, আকাশ দাশ, কমলা দাশ, জগদীশ হরি।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা