সারাদেশ

শ্রীমঙ্গলে ডাকাতি প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসীর যৌথ পাহারা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার পর্যটন শহর শ্রীমঙ্গলে শীত মৌসুমে চুরি-ডাকাতি প্রতিরোধে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে থানা পুলিশ। প্রতি রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্থানীয় মানুষদেরকে সঙ্গে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পাহারা দিচ্ছে পুলিশ প্রশাসন। এসময় স্যাইরেন বাজিয়ে তাদের উপস্থিতি জানান দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে পুলিশ-জনতার এই যৌথ পাহারা চলাকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকার নৈশ প্রহরীদের বাঁশি ও টর্চ লাইট দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের শিকদারের নেতৃত্বে উপজেলার আশিদ্রোন, শিববাড়ী, ফুলছড়া চা বাগান, সৌরভী আবাসিক এলাকা, হবিগঞ্জ রোড এলাকা, মৌলভী বাজার সড়ক, রেল স্টেশনসহ সকল গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দেয়া হয়।

এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও থানার অনান্য পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক বলেন, এ জেলাকে ডাকাতি মুক্ত রাখতে আমাদের পুলিশ সুপার পুলিশ-জনতার রাত্রিকালীন যৌথ পাহারার উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশে আমরা প্রতি রাতেই স্থানীয় লোকজন ও এলাকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা ও হাট-বাজারে এই যৌথ পাহারা দিচ্ছি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা