সারাদেশ

বোয়ালমারীতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে বোয়ালমারী জর্জ একাডেমী প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফর।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক মেয়র আ. শুকুর শেখ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সী সিরাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইকরাম হোসেন, মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, পৌর কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, জেলা যুবদলের সহ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।

সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ।

সভায় আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় অধিকাংশ বক্তা বিগত বিভিন্ন নির্বাচনগুলোতে দলের সিদ্ধান্তের বাইরে অন্য দলের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন তাদের আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী না করার আহবান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয় শীঘ্রই উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা