সারাদেশ

সিলেটে সাবেক এমপির বাগান বাড়ির ১০০ গাছ কর্তন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর বাগান বাড়ির শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বাড়িটির অবস্থান এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকায়। শুক্রবার দিবাগত রাতের আঁধারে বাগানবাড়িতে প্রবেশ করে ১শ’টি কুল বা বরই গাছ কেটে ফেলে তারা।

প্রায় ১০ বিঘা জমির উপর বরই’র চাষ করা হয়েছে বলে জানিয়েছেন বাড়ির ম্যানেজার। গাছগুলোতে প্রচুর ফল ধরেছিল।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

বাগানবাড়ির ম্যানেজার জানিয়েছেন, রাতে কে বা কারা বাগানের ভিতর ঢুকে গাছগুলো কেটে ফেলেছে। সকালে দেখি সেগুলো নেই। বাগানের মালিককে জানানো হয়েছে। তিনিও এসে দেখে গেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা