সারাদেশ

বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় বলেন, এবছর উপজেলায় মোট ৮ হাজার কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো ও মরিচের বীজ এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২৭০ কৃষকের মাঝে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা শীতকালীন মুগ, পেঁয়াজ, এবং পরবর্তী মৌসুমে গ্রীষ্মকালীন মুগ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলাম।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা