সারাদেশ

বরগুনায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনা বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ইমাম হোসেন শিপন জোমাদ্দারকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

আহতাবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ইউনিয়নের কালিকাবাড়ি বাজার সংলগ্ন এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান। কালিকাবাড়ি বাজারে পৌঁছালে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ তার দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যান। এতে গুরুতর আহত হন ইমাম হোসেন শিপন । স্থানীয়রা উদ্ধার করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান, পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. তারেক হাসান বলেন, চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও বিচ্ছিন্ন হয়েছে তার ডান পায়ের শিরা এবং তার ডান হাত গুরুতর যখম হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই তাদের মধ্যে শত্রুতা ছিল। সামনে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে তাই হয়তো প্রতিপক্ষরা এই বর্বর হামলা চালিয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মামলা হয়নি বলে জানিয়েছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন।

সান নিউজ/এমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা