সারাদেশ

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে তাহুরা আফরিন তুষি (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দক্ষিণ যাত্রাবাড়ীর পূবালী এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তুষিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, না শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

তবে তুষির মা-বাবার অভিযোগ, তাদের মেয়েকে হত্যা করে সিলিংফ্যানে ঝুলিয়ে রেখেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় তুষির বাবা আবু তাহের বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছেন।

মামলার পর পুলিশ তুষির স্বামী সাজ্জাদ হোসেন নয়ন, শ্বশুর সালাউদ্দিন আহমেদ ও শাশুড়ি নাসরিন বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তুষির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার পাইট বাইনবাড়ি গ্রামে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালে তুষিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন সাজ্জাদ হোসেন নয়ন। তখনকার সময় খোঁজাখুঁজি করে না পেয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করে তার পরিবার। যার মামলা নং-৩৩, তারিখ ৯-৪-২০১৯।

পরে যাত্রাবাড়ী থানা পুলিশ তুষিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে মা-বাবার কাছে হস্তান্তর করে।
এর পর ১৮ বছর পূর্ণ হওয়ার পর পুনরায় তুষিকে বিয়ে করেন নয়ন। ৩৩৪/১ দক্ষিণ যাত্রাবাড়ী, পূবালী এলাকার ইঞ্জি. আজগর আলীর বাড়ির ৫ম তলায় ভাড়া থাকতেন। সঙ্গে নয়নের বাবা, মা ও বোন থাকতেন।

২০১৯ সালে নয়ন ও তার মা-বাবার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে প্রায়ই তুষিকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন তারা। তুষিকে তার মা-বাবার কাছে যেতে দেয়া হতো না। এমনকি ফোনেও কথা বলতে দিতেন না নয়ন ও তার পরিবার।

যাত্রাবাড়ী থানার এসআই আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুষিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।
সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা