সারাদেশ

সুন্দরবনে ৯০টি কুমির অবমুক্ত করার উদ্যোগ বনবিভাগের

এনামুল হক, মোংলা : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় কুমির অবমুক্ত করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান ও উপ-বন সংরক্ষক কবির হোসেন পাটোয়ারী হাড়বাড়িয়ায় এই তিনটি কুমির অবমুক্ত করেন।

এ সময় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহম্মাদ বেলায়েত হোসেন, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির উপস্থিত ছিলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে ৯০টি কুমির অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে বনবিভাগ। এরই অংশ হিসেবে রোববার প্রথম দফায় ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। করোনার কারণে অবশ্যই এ কুমির অবমুক্তকরণ কার্যক্রম একটু বিঘ্নিত ও পিছিয়ে পড়তে হয়েছে। তারপরও পযার্য়ক্রমে বাকী কুমিরগুলোও বনের অভ্যন্তরের বিভিন্ন স্থানে অবমুক্ত করা হবে।

বিলুপ্ত প্রায় লবণ পানির প্রজাতির এ কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের উদ্দেশ্যেই ২০০২ সালে করমজলে এই কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলে বনবিভাগ। রোববারের ৩টি অবমুক্তের পর বর্তমানে প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১শ ৯২টি কুমির রয়েছে। বাকী ৮৭টি অবমুক্তের অপেক্ষায় রয়েছে। বাকীগুলো অবমুক্তের পর কেন্দ্রে থাকবে ১শ ৫টি কুমির।

সান নিউজ/এএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা