সারাদেশ

দুদক কর্মকর্তা পরিচয় দিতে গিয়ে দুই প্রতারক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর জেলার নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করার সময় কাজল চন্দ্র রায় (২৫) এবং মশিউর রহমান সজিব (৩০) নামে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে।

জানা যায়, দুই প্রতারক দীর্ঘদিন যাবত নিজেদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা( দুদক) করে আসছে। দুই প্রতারক উপজেলার চক করিমপুর মাদার পাড়া গ্রামের ভুপতি চন্দ্র রায়ের ছেলে কাজল চন্দ্র রায় (২৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার জালাদীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সজিব (৩০)।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার টুপিরহাট নামক বাজারে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার টুপিরহাট নামক বাজারে পল্লী চিকিৎসক মুশফিকুর রহমান তার ফার্মেসিতে অবস্থান করার সময় কাজল ও সজিবসহ তিনজন নিজেদেরকে দুদুকের কর্মকর্তা পরিচয় দেন। দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তারা তাকে ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাদের পরিচয়পত্র দেখতে চান। অবস্থা বেগতিক দেখে প্রতারকদল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে। এ সময় এক প্রতারক পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে নবাবগঞ্জ থানা পুলিশ এসে আটক দুইজনকে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা