সারাদেশ

সিরাজগঞ্জে নববধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ৫ নভেম্বর উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় উপজেলার খালিয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হযরত আলী নয়নের সঙ্গে। মাত্র ৮ দিনের মাথায় সুমির খাতুন (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সুমির শ্বশুর বাড়ি উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, এক বৃহস্পতিবারে বিয়ে আরেক বৃহস্পতিবার রাতে সুমি তার শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সুমির আত্মহত্যার কোন কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

শুক্রবার ( ১৩ নভেম্বর) লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুমির আত্মহত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা