সারাদেশ

সিলেটের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অ্যাকশন শুরু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সরকারি সিদ্ধান্ত অমান্য করে স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া সিলেটের ১৫টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২ সপ্তাহের মধ্যে তাদেরকে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কয়েকটি রাঘব-বোয়াল জাতীয় প্রতিষ্ঠানও আছে। যেমন, নগরীর কাজি ইলিয়াস এলাকার রয়েল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দরগাগেইট এলাকার মহানগর হাসপাতাল ও লাইফ কেয়ার পলিক্লিনিক, লামাবাজারের আয়েশা মেডিকেয়ার ইত্যাদি।

সম্প্রতি সিলেটের স্বাস্থ্য বিভাগের পরিচালক সুলতানা রাজিয়ার পাঠানো নোটিশে গত ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স গ্রহণ ও নবায়নের সরকারি নির্দেশনা জারির পরও প্রতিষ্ঠানগুলো রেজিস্ট্রেশন না করেই সেবা চালিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে নতুন লাইসেন্স গ্রহণ বা লাইসেন্স নবায়নের জন্য রেজিস্ট্রেশন করে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত অপর ১২টি প্রতিষ্ঠান হলো পাঠানটুলার বিএভিএস হাসপাতাল, দক্ষিণ কাজলশাহ’র গ্রামীণ হাসপাতাল, ওসমানী মেডিকেল রোডের মেডিচেক প্যাথলজি সেন্টার ও সিলেট সিটি ডেন্টাল এক্সরে, স্টেডিয়াম মার্কেটের পারফেক্ট ডিজিটাল ল্যাব, সেবা ডায়াগনস্টিক সেন্টার, মেডিল্যাব সার্ভিসেস আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, রিকাবীবাজারের সিলেট ডিজিটাল ডেন্টাল এক্সরে, মেরী স্টোপস ক্লিনিক এবং মধুশহীদ এলাকার গ্রীণ লাইফ ব্ল্যাড ব্যাংক।

স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেটের ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরি করতে সিলেট সিটি কর্পোরেশন এবং প্রাইভেট মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বৈঠক হয়েছে। শনিবারের মধ্যে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত হবে বলেও উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা