সারাদেশ

সিলেটে যুব মহিলা লীগ নেত্রীর প্রাণনাশের শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ লেখা ও পোস্ট দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কুলসুমা আক্তার রীনা চৌধুরী। এমনকি তাকে ও তার ভাইকে অজ্ঞাত দুস্কৃতিকারীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে কুলসুমা জানান, আমি শাহপরাণ থানার মিরাপাড়ার লিটন মিয়ার স্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতির সঙ্গে জড়িত হই এবং নানা চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানে ওসমানীনগর থানা যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছি।

আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে বর্তমানে ফেসবুকে রাজা আহমেদ নামক একটি ভূয়া আইডি থেকে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরণের আজে-বাজে লেখা পোস্ট করছে।

এতে আমি নিজে যেমন মানসিকভাবে নির্যাতনের শিকার, তেমনি আমার পরিবার, আত্মীয়স্বজন, এমনকি দলীয় নেতৃবৃন্দের ভাবমুর্তিও ক্ষুন্ন হচ্ছে।

তিনি বলেন, ৪ বছর আগেও এমনটি করেছিল একটি মহল। তখনো সংবাদ সম্মেলনে আমি আমার বক্তব্য রেখেছিলাম। জানিয়েছিলাম তাদের অপকর্মের কথা। এই প্রভাবশালী ব্যক্তি শুধু ফেইসবুকেই নয়, ০১৬৩২৪১৯১১৬ নম্বরে হোয়াটস অ্যাপ এবং ইমো অ্যাকা্উন্ট করেও একইভাবে আমার ছবি ব্যবহার করে আজে-বাজে লেখালেখি করছে।

এতে আমি ও আমার পরিবারের সদস্যরা যেমন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, তেমনি মানসিক নির্যাতনের শিকারও হতে হচ্ছে। এ ব্যাপারে আমি এ বছরের ৩ জানুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় একটি সাধারণ ডাইরি করেছি ( নম্বর-১৬৩)।

তিনি আরোও বলেন, আমার বড়ভাই ইউসুফ আলী কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তাকেও তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তিনিও একটি জিডি করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যে, এই প্রতিপক্ষ যখন তখন তার বা তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটাতে পারে তারা। এ ব্যপারে কলসুমা আক্তার রানী চৌধুরী প্রধানমন্ত্রীসহ সিলেটের প্রশাসন ও সংসদ সদস্যদের সুদৃষ্টি কামনা করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা