কিশোরগঞ্জে দিবালোকে যুবক খুন
সারাদেশ

কিশোরগঞ্জে দিবালোকে যুবক খুন

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ শহরে দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে দিনে দুপুরে ছুরিকাঘাত করে ফারহান মাসুদ বিজয় (২২) নামে এক যুবককে খুন করা হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে শহরের আখড়াবাজার ও নগুয়া এলাকার প্রথম মোড় এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে।

ফারহান নগুয়া প্রথম মোড় এলাকার আবদুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী সদরে।

জানা যায়, সোমবার বিকালে শহরের নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে বিল্লাল (২৫) নামে এক যুবক তার লোকজনসহ সোমবার বিকাল ৪টার দিকে শহরের নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় বিজয়ের ওপর হামলা চালায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক দাবি বলেন, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা