সারাদেশ

বঙ্গবন্ধুর লেখা দুই বই পেলো গোপালগঞ্জের পাঁচশত শিক্ষার্থী


নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ : মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই পেলো পাঁচশত শিক্ষার্থী। “আমার বঙ্গবন্ধু” শীর্ষক কর্মসূচীর আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশত শিক্ষার্থীদের মাঝে দুইটি করে মোট এক হাজার বই বিতরণ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে জেলা শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশত ছাত্র-ছাত্রীদের হাতে এসব বই তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ অতিথিবৃন্দ। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এর আগে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ এ কিউ এম মাহবুব, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

বই হাতে পেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী তমা বিশ্বাস, নুসরাত জাহান লাবন্য, সুমনা সুলতানা ইভা,কানিজ ফাতেমার সঙ্গে কথা হলে তারা বলেন, বঙ্গবন্ধু লেখা এই বই দুইটার নাম শুনেছি। বেশ কয়েকবার দেখিছি। কিন্তু পড়ার সুযোগ পাইনি। জেলা প্রশাসক বই দুইটো দিয়েছেন। এখন এই বই পড়ে জাতির পিতা সম্পর্কে জানতে পারবো। এখন করোনার সময় স্কুল বন্ধ তাই এই বই পড়তেও সুবিধা হবে। আমরা নিজেরা পড়বো ও পরিবারের অন্যদেরকেও পড়তে বলবো। এছাড়া বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীদের কাছে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে বলতে পারবো। সর্বপরি বঙ্গবন্ধু সম্পর্কে নিজে জানতে পারবো। জেলা প্রশাসন আমাদের এই বই দু’টি উপহার দিয়েছেন এজন্য জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা তার বক্তব্যে বলেন, পাঁচশত শিক্ষার্থীকে বই উপহারের মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু হলো। পর্যায়ক্রমে জেলার প্রায় ৪ লাখ শিক্ষার্থীদের মাঝে এই বই দু’টি বিতরন করবেন। যাতে এই জেলার শিক্ষার্থীরা জাতির পিতা সম্পর্কে আরো বেশী বেশী জানতে পারে। তাঁর আদর্শে নিজেকে গড়ে তুলতে পারে। উদার মনের মানুষ হয়ে দেশ সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে।

সভায় বক্তারা উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিতরনকৃত বই দুটি মনযোগ দিয়ে পড়ে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানার এবং সে মোতাবেক জীবন গড়ার আহবান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা