সারাদেশ

সিলেটে করোনায় মৃত ১, নতুন শনাক্ত ৩৮


নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২ জন। নতুন শনাক্ত হয়েছেন ৩৮ জন।

রোববার (০৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে নতুন ১ জনসহ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান মোট ২৩৬ জন। ৭ নভেম্বর যিনি মারা গেছেন তিনি সিলেট জেলার অধিবাসী। এনিয়ে সিলেট জেলায় মোট মারা গেলেন ১৭৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৩০, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১ জন।

এ নিয়ে এই বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯শ' ৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮শ' ৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ১৭, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ৫১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮শ' ৩ জন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৫ ও সুনামগঞ্জের ২ জন।

এদের নিয়ে মোট করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৫শ' ৪৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯শ' ৫২, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৫২, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ৪৮ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ' ৯৩ জন।

রোববার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা