সারাদেশ

সিলেটে আপন ভাই-ভাতিজার হামলায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পাওনা টাকা চাওয়ায় আপন ভাই-ভাতিজার হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম নজরুল ইসলাম নজু (৫০)। তিনি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে হামলার ঘটনা ঘটে এবং শেষ রাতের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নজুর ছেলে দেলোয়ার হোসেন (২৬) জানান, জমিজমা ও পাওনা টাকা নিয়ে তার পিতার সাথে আপন চাচা নুরুল ইসলাম (৬০) ও তার ছেলে আলা উদ্দিনের (২৪) দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। তারই জের ধরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লোহাজুরী মাদ্রাসার ওয়াজ মাহফিলে নজরুল ইসলাম নজু ভাতিজা আলা উদ্দিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চেয়েছিলেন।

আলা উদ্দিন নজুকে নিজের মিকিরপাড়া গ্রামের বাড়ি যেতে বলেন। আলা উদ্দিন তার পিতা নরুলসহ পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন থেকে মিকিরপাড়ায় বসবাস করছেন। সাড়ে ১১টার দিকে নজু আলা উদ্দিনের বাড়িতে গেলে তাকে আটকে রাখেন ভাই-ভাতিজারা। এক পর্যায়ে বড় ভাই নুরুল, তার ছেলে আলা উদ্দিন ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে নজুর দুই পায়ে একাধিক কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাকে মৃত ভেবে লোহাজুরী-মিকিরপাড়া রাস্তার কুটন মিয়ার বাড়ির পাশে ফেলে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে নজরুল ইসলাম নজুকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

কানাইঘাট থানার পুলিশ খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নুরুল ইসলাম, মিকিরপাড়া গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে সেলিম উদ্দিন (৩৫) ও তার ভাই শাহীন আহমদকে (৩২) আটক করে।

এদিকে, শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার ওসি শামসুদ্দোহা। তারা নজরুল ইসলাম নজু হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে নিহত নজরুল ইসলাম নজুর ছেলে দেলোয়ার হুসেন বাদি হয়ে শনিবার ১৪ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা