সারাদেশ

৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ইয়াছিন মোল্লা (২৫) নামের এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে দেড় লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালত।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইয়াছিন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের মৃত ইছাহাক মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ভেড়ামারার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে স্কুলগেটের সামনে থেকে আসামি ইয়াছিন মোল্লা অজ্ঞাত সহযোগীদের সাহায্যে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে ছাত্রীর পরিবার মেয়েকে উদ্ধারে পুলিশসহ বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ণা দিয়েও ফিরে পাননি। এ ঘটনায় ওই ছাত্রীর মা ২১ সেপ্টেম্বর অপহরণের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন ২০০০ এর ৭/৩০ ধারায় ভেড়ামারা থানায় মামলা করেন। মামলা নং ১০।

অপহরণের এক মাস পর ঝিনাইদহে আসামির বোনের বাড়ি থেকে ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আসামিকেও গ্রেফতার করা হয়। কিন্তু জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছে আসামি।

এদিকে মামলাটি তদন্ত শেষে অপহরণসহ শিশু ধর্ষণের অভিযোগ এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭, ৯(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, মামলাটির চার্য গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইয়াছিন মোল্লাকে শিশু ধর্ষণ দায়ে যাবজ্জীবন (আমৃত্যু) এবং শিশু অপহরণ দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ডসহ ১ লাখ টাকা এবং ৫০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা