সারাদেশ

কুমিল্লায় ধর্ম অবমাননার গুজবে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইউপির চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িতেও আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়ানোকে কেন্দ্র করে রোববার (১ নভেম্বর) বিকেলে ওই ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় রাতে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

এদিকে প্রতিবাদ সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে পূর্বধইর পূর্ব ইউনিয়নের পাশেই আন্দিকোট ইউনিয়নে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার খবর পেয়ে রোববার সন্ধ্যায় কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই ঘটনায় সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে নয়টা পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের তিন ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আড়াই শ মানুষকে বিবাদী করে বাঙ্গরা বাজার থানায় মামলা করেছেন। এর আগে ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করার অভিযোগে গত শনিবার রাতে কোরবানপুর গ্রামের শংকর দেবনাথ (৫৪) ও আন্দিকোট গ্রামের অনিল ভৌমিক (২১) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ নিয়ে এলাকায় কোনো সংঘাত ও সহিংসতার ঘটনা যাতে না ঘটে, সে জন্য রোববার বিকেলে কোরবানপুর জিএম উচ্চবিদ্যালয় মাঠে এক সম্প্রীতি সভা করে বাঙ্গরা বাজার থানার পুলিশ। এতে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভা চলাকালে খবর আসে শংকর দেবনাথের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িতেও আগুন দেওয়া হয়। এ সময় ছয়টি ঘর পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

ইউপির চেয়ারম্যান বনকুমার শিব বলেন, ‘আমার বাড়িঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মুঠোফোন ট্রেকিংয়ের মাধ্যমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় যথাক্রমে ৯১, ৮৫ ও ৮৭ জনকে আসামি করা হয়েছে। আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘কোরবানপুরে চেয়ারম্যানের বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। প্রশাসন তদন্ত করে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো ধরনের উসকানি বরদাশত করা হবে না। জেলা পুলিশ সুপার এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা