সারাদেশ

রাজাপুরে মোটরসাইকেল না পেয়ে ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পরিবারের কাছে মোটরসাইকেল আবদার করে না পেয়ে মো. তাইমুর হোসেন খান (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। তাইমুর ঐ এলাকার মো. আমির হোসেন খানের পুত্র ও মঠবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র।

পরিবারের স্বজনরা জানায়, তাইমুর পরিবারের কাছে নতুন মোটরসাইকেল ক্রয় করার বায়না ধরেন। পরিবার থেকে করোনার এই সময় মোটরসাইকেল দিতে অপরাগতা প্রকাশ করে। এ সময় তাইমুর ঘর থেকে সবাইকে বের করে ভিতর থেকে দরজা লক করে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বাহির থেকে দরজা ভেঙ্গে তাইমুরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, রাতেই মেডিকেল থেকে লাশ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ১৮)। সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা