সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা ও শপথ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নব-গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ মর্মে শপথ পাঠ করেন: “আমি,,,,,,,,,,,,, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচিত কেন্দ্রীয়,,,,,,,,,,,,,,,,,, হিসেবে, টুঙ্গিপাড়ার পবিত্র মাটিতে শায়িত,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র সমাধিস্থলে দাঁড়িয়ে, মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ করছি যে," আমি বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রানপ্রিয় নেত্রী ও অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মানে আমাদের উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবো। দেশের প্রতি অনুগত থেকে সংগঠনের নীতি ও আদর্শ বুকে ধারণ করে একজন স্বেচ্ছাসেবী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিশালী ও আদর্শিক স্বদেশ গঠনে জীবনের শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত আছি বলে অঙ্গীকার করলাম।" আমিন

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মানে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ ভাবে পালনের আহবান জানান। তিনি নবগঠিত সকল উপদেষ্টা, সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদক, উপ-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কমিটির সদস্যদের প্রত্যেককে পরিচয় করিয়ে দেন।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তাঞ্জিল শাকিল জয়, নির্মল ব্যানার্জি, যুগ্ম-সাধারন সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধূরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েম, আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে, এম, মনোয়ারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা