সারাদেশ

আলফাডাঙ্গায় চা বিক্রেতাকে কুপিয়ে জখমের জেরে বাড়িঘর ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য অলিয়ার রহমান মিয়া ও সাবেক ইউপি সদস্য হিঙ্গুল মিয়ার মধ্যে দীর্ঘদিন গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে অলিয়ার রহমান মিয়ার ভাই চা বিক্রেতা ইকরাম মিয়া (৬২) ও তার ছেলে ইয়াছিন মিয়া (২৫) বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ইপাড়া গ্রামের হামিদ সর্দারের বাড়ির দক্ষিণ পাশে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মারাত্বক জখম হয়। স্থানীয়রা মারাত্বক জখম অবস্থায় তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করে। এর জের ধরে সাবেক ইউপি সদস্য হিগুল মিয়ার সমর্থক বাড়ইপাড়া গ্রামের জয়েন উদ্দিন ফকির, বাদশা সরদার, নুরমোহাম্মদ ও ইমাম শেখের বাড়িঘর কুপিয়ে ভাঙচুর করে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বর্তমান ইউপি সদস্য অলিয়ার রহমানের লোকজনের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জয়েন উদ্দিন ফকিরের স্ত্রী রাবেয়া বেগম (৪২) বলেন, ইকরাম গ্রুপের লোকজন আমাদেরকে সন্ধেহবসত হয়ে আমার বাড়িসহ চারটি বাড়িঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। তাদের ওপর হামলার ঘটনায় আমরা জড়িত নই।

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও হামলায় জখম ইকরাম মিয়ার ভাই অলিয়ার রহমান জানান, ভাই ও ভাতিজার ওপর হামলা চালিয়ে মারাত্বক জখম করেছে আমার গ্রামের প্রতিপক্ষ হিঙ্গুল মেম্বার গং। তাদের বাড়িতে আমরা কেউ হামলা চালায়নি বা বাড়িঘর ভাঙচুর করিনি। আমাদের নামে মামলা করার জন্য তারা নিজেরা বাড়িঘর ভাঙচুর করে নাটক সাজিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান, বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে জিঙ্গাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেল ৪টা ৫৮ মিনিট পর্যন্তু থানায় কেউই লিখিত অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

সান নিউজ/কেএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা