সারাদেশ

সম্পত্তির লোভে ফুফুকে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বুধবার (২৮অক্টোবর) বিকেলে উত্তর বাইশপুর ফকির বাড়িতে শামসুন্নাহার বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ফয়সাল আহম্মেদ পারভেজের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পরে পুলিশ সামছুন্নাহারের ভাইয়ের ছেলে ফয়সালকে গ্রেপ্তার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শামসুন্নাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাই বোরহান উদ্দিন মুন্সি ও ভাতিজা ফয়সালের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই বৃদ্ধার স্বামী চিকিৎসার জন্য ঢাকায় যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফয়সাল তার ফুফুর বাড়িতে যান। এ সময় বাড়িতে তার ফুফু ছাড়া পরিবারের আর কোনো সদস্য ছিলেন না। কিছুক্ষণ পর ফয়সাল ও তার ফুফুর মধ্যে উচ্চস্বরে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়।

বুধবার সন্ধ্যায় আশপাশের কয়েকজন প্রতিবেশী ওই বৃদ্ধার বাড়িতে এসে দেখেন তার ঘরের দরজা বাহির থেকে বন্ধ। ভেতরে কোনো সাড়াশব্দও নেই। দরজা ধাক্কা দিয়ে তারা ভেতরে ঢুকে গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। পরে তারা ঘটনাটি পুলিশকে জানান। রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মতলব দক্ষিণ থানার পুলিশ। পরে অভিযান চালিয়ে ফয়সালকে স্থানীয় নৌকাঘাট এলাকা থেকে আটক করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ফয়সালকে আসামি করে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার রাতেই চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ফয়সালকে কারাগারে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, ‘সম্পত্তিগত বিরোধের কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা