সারাদেশ

বরিশালে উদীচীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বাঙালি সংস্কৃতি বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মুক্ত চিন্তার সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান উদীচী। সকল দুঃসময়ে উদীচী আলোর পথ দেখায়। উদীচীর শিল্পীকর্মীরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শোষণ বিহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিল। আজো সমাজের অত্যাচার, শোষণ ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার আছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বৃহষ্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উত্তর মল্লিক রোডের উদীচী ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়। এসময় জাতীয় পতাকা এবং সংগঠনের পতা উত্তোলন করে উদীচী নেতৃবৃন্দ।

‘দূর করো দুঃশাসন, দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় উদীচীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী। উদীচীর বরিশাল জেলার সভাপতি সাইফুর রহান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, জাতীয় শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলার সভাপতি ও উদীচীর সংগঠক অধ্যাপক কবি নজমুল হোসেন আকাশ, বরিশাল নাটকের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, উদীচী বরিশাল জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা বলেন, উদীচী হচ্ছে আঁধার দূর করে আলোর পথ দেখানোর সংগঠন। দেশ এবং দেশের বাইরে সাড়ে ৩০০ শাখার মাধ্যমে উদীচী গণসংস্কৃতি চর্চা করে চলেছে। উদীচী যা সত্য এবং সুন্দর সেই পথে চলার দিক নির্দেশনা দেয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশে সকল দুঃসময়ে উদীচী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কারো চোখ রাঙানো কিংবা অন্যায়ের সঙ্গে উদীচী আপোষ করেনি।

মুক্তচিন্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে উদীচী শিল্পীকর্মীরা প্রগতির পথেই থাকবে। আগামী দিনে উদীচী বাঙালি সংস্কৃতি চর্চার পথ সুগম করতে দৃঢ়তার সঙ্গে সামনে থেকে কাজ করবে। আলোচনা শেষে উদীচী শিল্পীকর্মীরা সংগীত পরিবেশন করে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা