সারাদেশ

খুলনায় ভ্যান চালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, ‌খুলনা : খুলনায় ভ্যানচালক রাশেদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে মোঃ রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মোঃ শহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়াও এ রায়ে বলা হয়, রাশিদুল হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড সহ ২০ হাজার টাকা করে জরিমানা আদেশ দেয়া হয় এবং একইসাথে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে রাশেদুল ইসলাম গাজী বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে। রাশিদুল এর পিতা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১ আগস্ট সকালে পুলিশ রাশেদুলের মস্তক উদ্ধার করে। এই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানী শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামী পক্ষে গাজী রাজু আহমেদ, মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা