সারাদেশ

রায়হান হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বাম জোটের


নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আখালিয়া নেহারিপাড়ার বাসায় গিয়ে তারা রায়হানের মায়ের সাথে কথা বলেন। এসময় তারা তাকে সান্তনা এবং হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।

এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথেও তারা মতবিনিময় করেন এবং পরে রায়হানের বাসার সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন।

সমাবেশে তারা বলেন, রায়হান হত্যাকান্ডের সাথে যেহেতু পুলিশ জড়িত, সেহেতু নিরপেক্ষ তদন্তের ব্যাপারে আমাদের যথেষ্ঠ সংশয় রয়েছে।

এ ব্যাপারে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি দরকার। নেতৃবৃন্দ বলেন, ভোটারবিহীন নির্বাচনে জয়ী এ সরকার বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ।

দীর্ঘ ১৮দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রায়হান হত্যা ও অভিযুক্ত আকবর পালিয়ে যাওয়ার দায় সরকারের উপরই বর্তায়। এ দায় এড়ানোর সুযোগ তাদের নেই।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লা কাফি রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য উজ্জল রায়, বিপ্লবী ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় সদস্য আকবর খান।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও প্রণব জ্যোতি পাল প্রমুখ। কর্মসূচিসমূহ সঞ্চালনা করেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর।

নেতৃবৃন্দ, রায়হান হত্যাসহ সব আসামীকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলেটবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা