সারাদেশ

লক্ষ্মীপুরে ঋণের চাপে গৃহবধূ আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : ঋণের টাকা শোধ দিতে না পেরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস সড়কের বয়াতিবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একই এলাকার রিকশাচালক মনির হোসেনের স্ত্রী। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। নিহত গৃহবধূর স্বামী কিরণ জানান, অভাবের কারণে কয়েকটি এনজিও এবং স্থানীয় সমিতি থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়ে বসতঘর নির্মাণসহ রিকশা ক্রয় করেন তারা।

প্রতিদিন ও সপ্তাহে কিস্তির টাকা জমা দেয়ার কথা, কিন্তু করোনায় ও বেশি অভাবগ্রস্ত হয়ে পড়ায় সময়মতো কিস্তি পরিশোধ করতে পারেনাই। তবে এনজিও ও সমিতির কর্মকর্তারা প্রতিদিন কিস্তি আদায়ের জন্য মানসিক নির্যাতন করতেন তাদের দুজনকে।

বুধবার এনজিওর কিস্তির টাকার জন্য কর্মকর্তারা চাপ সৃষ্টি করলে, তা দিতে না পারায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ সুমি নিজের কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নাজমুল কাদের গুলজার বলেন, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করা খুব দুঃখজনক। অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাটি দুঃখজনক। গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা