সারাদেশ

ভোলায় এক ঘণ্টার পুলিশ সুপারের দায়িত্ব পেলেন স্কুল ছাত্রী রিমি (ভিডিও)

নিজস্ব প্রতিনিধি, ভোলা: নারী নির্যাতন, কন্যা শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি, নারীর প্রতি সহিংসতা বন্ধ, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রন সামাজিক অপরাধ রোধে সুপারিশমালা প্রেরন করেছেন ভোলার ‘প্রতীকী’ পুলিশ সুপার তাসনিম আজিজ রিমি।

এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব পেয়ে তিনি এ সুপারিশ প্রেরণ করেন।

রিমি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

প্লান ইন্টারন্যাশনালের সহযোগীতায় ‘গালর্স টেকওভার’ কর্মসূচীর আওতায় ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্সের (এনসিটিএফ) এর আয়োজনে তাকে ভোলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়।

পুলিশ সম্মেলন কক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ অনুষ্ঠান হয়।

ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার তাকে প্রতীকী দায়িত্ব তুলে দেন। এরপর স্কুল ছাত্রী রিমি এক ঘন্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব গ্রহন করেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বক্তব্যে রিমি আরো বলেন, একটি সুষ্ঠ সমাজ ও নিরাপদ পরিবেশের স্বপ্ন দেখেন তিনি। একই সাথে তিনি ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দেন।

গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।

ভোলায় এক ঘন্টার পুলিশ সুপারের দায়িত্ব পেলেন স্কুল ছাত্রী রিমি

ভোলায় এক ঘন্টার পুলিশ সুপারের দায়িত্ব পেলেন স্কুল ছাত্রী রিমি

Posted by Sunnews24x7 on Wednesday, October 28, 2020

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা