সারাদেশ

৬ দফা দাবি আদায়ে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ৬ দফা দাবী আদায়ে বরিশালে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এই কর্মসূচি পালন করে তারা। বরিশাল সরকারি পলিটকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী জোবায়ের হোসেন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লুৎফর রহমান, রাহাত ইয়াসিন, সাবাব হোসেন জিসাদ, সামিয়া আক্তার প্রমূখ।

বক্তারা ৮ম পর্বের শিক্ষার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহন ও ফল প্রকাশ, ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের সংক্ষিপ্ত সিলেবাসে দ্রুত পরীক্ষা বাস্তবায়ন, এসএসসি ও এইচএসসির মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কারিগরি শিক্ষার মনোন্নয়নে দ্রুত যুগপোযোগী পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা