সারাদেশ

পুলিশি বাধায় ঝালকাঠিতে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : পুলিশি বাধার মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে একটি র‌্যালী বের করতে চাইলে এতে বাধা দেয় পুলিশ। পরে জেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন তারা।

কেন্দ্রীয় যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মো. এলিন সরদার, জেলা যুবদলের সহ-সভাপতি কামাল মল্লিক, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম তুহিন প্রমূখ।

এ সময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত স্থায়ী জামিন এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবী জানান।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা