সারাদেশ

ধর্ষণ মামলায় এএসআই রায়হান গ্রেপ্তার 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এএসআই রায়হান ও আলেয়া নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, হারাগাছ থানার ময়নাকুঠি কচুটারি এলাকার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ে তোলেন এএসআই রায়হান। রোববার (২৫ অক্টোবর) সকালে ওই ছাত্রীকে রায়হান ডেকে এনে ক্যাদারের পুল এলাকার আলেয়া বেগমের বাড়িতে নিয়ে যান। সেখানে রায়হান ও তার এক সহযোগী ধর্ষণ করে বলে মেয়েটি পুলিশকে জানায়।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিবারের সদস‌্যদের খবর দেয়। রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে এএসআই রায়হানসহ দুইজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা