সারাদেশ

সিলেটে ১১ দিন পর ফের করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট :

টানা ১১ দিন পর সিলেটে প্রাণঘাতী করোনা ভাইরাসে ফের এক জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) অধিবাসী সম্প্রদায়ের একজনের মৃত্যু হয়। কিন্তু তার নাম পরিচয় জানা যায়নি।

এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ২২৫। এর মধ্যে সিলেট জেলায় ১৬৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন। এদিকে, সিলেট বিভাগে রোববার করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

জানা গেছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪শ' ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৪শ' ৭৯, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৮৮, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ২ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭শ' ৭২ জন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ৬ জন।

এই ৪২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হলেন মোট ১১ হাজার ৯শ' ৭৩ জন। এরমধ্যে সিলেটে ৬ হাজার ৪শ' ৬৪, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৩৫, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ১৬ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ' ৫৮ জন।

সোমবার পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন। এরমধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা