সারাদেশ

মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ দিবস পালিত

মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
​র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মাহফুজ উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।
​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহামুদুল হাসান বলেন, ‘দেশের প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়ন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার অপরিহার্য। উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার এবং আধুনিক বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এই খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।’
​সভাপতির বক্তব্যে ড. মাহফুজ উদ্দিন ভূঁইয়া উল্লেখ করেন, জাতীয় অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক খামার ব্যবস্থাপনা, নিয়মিত টিকাদান ও খামারিদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান, মনোহরদী থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা এবং মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ।
​এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। সভায় বক্তারা খামারিদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদজাত পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা