সারাদেশ

সামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক শিবির নেতা মো. সামিউল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টস্থ জেলা কার্যালয়ে জেলা জামায়াতের আয়োজনে নবনির্বাচিত উপজেলা পর্যায়ের আমীরদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। নবনির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।

সামিউল ইসলামের সাংগঠনিক পথচলা শুরু ছাত্রশিবিরের মাধ্যমে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগরীর সভাপতি ছিলেন। ছাত্রসংগঠনে দায়িত্ব পালনের পর তিনি জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০২৫-২৬ সেশনের শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি নির্বাচিত হন। পরে ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং সবশেষে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার উপজেলা আমীর নির্বাচিত হয়ে ২০২৭-২০২৮ সেশনে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।

শপথ গ্রহণের পর সামিউল ইসলাম বলেন, “দায়িত্ব কোনো পদ-পদবি বা সম্মানের বিষয় নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পবিত্র আমানত। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে এ আমানতের হক আদায়ে সবার দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি। মহান আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দান করেন।”

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা