সারাদেশ

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গণপূর্ত বিভাগ। প্রথম দিনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। উদ্ধার করা জমিতে নির্মাণ করা হবে একটি মিনিপার্ক।
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে গণপূর্ত বিভাগ। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভা।
অভিযানের আগে দখলদারদের চিঠি দিয়ে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিতে বলা হয়। অনেকেই আগেই মালামাল সরিয়ে নেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের নেতৃত্বে প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরাতন কলেজ খেয়াঘাটসহ গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য সরকারি জমিও দখলমুক্ত করা হবে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা