সারাদেশ

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেয়েছে রাসিক

রাজশাহী ব্যুরো

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন। রাজশাহী সিটি কর্পোরেশন যে পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে। ক্যাটাগরিগুলো হলো— দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা (Spark of Stewardship), পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা (Spark of Tidy Neighborhood), সেবায় অনুপ্রেরণা (Spark of Service), সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা (Spark of Community Compliance) এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা (Spark of Commitment)।
দেশসেরা হওয়ার এ পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহী অনেক সুন্দর শহর। আমার অনেক ভালো লেগেছে। রাজশাহীর অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। আমি জাইকাকে বলেছি আগামীতে আমরা পুরস্কার নিতে চাই।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম বক্তব্য রাখেন। এছাড়া রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলে...

জাতীয় প্রাণিসম্পদ পদকে বিএলআরআইয়ের স্বর্ণজয় 

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে গবেষ...

টিনএজার ছেলের মন জয় করতে বাবা-মায়ের যেসব বিষয়ে সাবধান থাকা জরুরি

একজন কিশোর বা টিনএজার ছেলেকে বড় করে তোলার যাত্রাটা অনেকটাই সরু দড়ির ওপর দিয়ে...

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেয়েছে রাসিক

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক...

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

দেশের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সম্মাননা দেওয়ার উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা