সারাদেশ

ভোলায় ২১৮ বস্তা সার জব্দ, সরকারি দরে কৃষকদের কাছে বিক্রি

ভোলা প্রতিনিধি

ভোলায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে এসব সার বিক্রি করা হয়। এতে ন্যায্যমূল্যে সার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার (২২ নভেম্বর) সকালে ভোলার ইলিশা এলাকার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের দারগার খাল এলাকায় এ সার বিক্রি কার্যক্রম পরিচালিত হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা সারগুলোর মধ্যে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি বস্তা ডিএপি সার ১ হাজার টাকা এবং এমওপি সার ৯৫০ টাকা দরে বিক্রি করা হয়। কৃষকদের মধ্যে নির্ধারিত পরিমাণে এসব সার বিতরণ করা হয়। এ সময় ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অবৈধভাবে পাচারের সময় জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

এর আগে গত ৩ নভেম্বর ভোলার ইলিশা এলাকায় নদীপথে সার পাচারের সন্দেহে স্থানীয়রা ২৯০ বস্তা সার আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাশ। এ ঘটনায় সার গুলো উদ্ধার করে স্থানীয় একটি গোডাউনটিও সিলগালা করা হয়।

পরবর্তী সময়ে তদন্তে ৮০ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। স্থানীয় কৃষক রফিক ক্রয়ের স্লিপ দেখাতে পারায় ওই সারগুলো বৈধ ঘোষণা করা হয়। তবে বাকি ২১৮ বস্তা সারের মালিকানা ও বৈধতার প্রমাণ না পাওয়ায় সেগুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়।

এদিকে সরকারি দরে জব্দ করা সার কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, ডিলারদের সিন্ডিকেট ও বাজারে সারের কৃত্রিম সংকটের কারণে অনেক সময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। আবার বেশি দাম দিয়েও প্রয়োজনের সময় সার পাওয়া যায় না। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় তাদের। এমন পরিস্থিতিতে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কিনতে পেরে কিছুটা আর্থিক সাশ্রয় হয়েছে বলে জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা