সারাদেশ

দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগে আমন ধানের ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও প্রাকৃতিক দূর্যোগ এর কারণে আমন ধানের ক্ষতি হবে বলে শঙ্কিত কৃষকেরা।

গত শুক্রবার থেকে হাঠৎ করে প্রাকৃতিক দূর্যোগ শুরু হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবারও প্রাকৃতিক দূর্যোগের কারণে জেলায় এবার ২ লাখ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হলেও হঠাৎ করে পুণরায় প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকেরা আমন ধান কাটতে পারছে না ফলে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছে। পূর্বের ন্যায় এবার আমন ধানে উৎপাদন বাড়লেও প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকেরা লাভের আশা করতে পারছে না।

দিনাজপুর জেলার কৃষকেরা কয়েকটি জাতের ধান চাষ করেছেন। তার মধ্যে ৫০ ভাগ সুগন্ধি (জিরাশাইল) চাষ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৪ শত ৮৯ হেক্টর জমিতে জিরাশাইল ধান চাষ হয়েছে। উপজেলায় শ্রেণিভেদ কল্পে কৃষকেরা চলতি বছর এই ধান চাষ করেছেন। মাঠ জুড়ে রয়েছে সুগন্ধি জিরাশাইল ধানসহ অন্যান্য জাতের ধান। প্রাকৃতিক দূর্যোগ কেটে উঠলে কৃষকেরা মাঠ থেকে ধান কাটা শুরু করবে বলে আশা করছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের আশায় তারা জমিতে সার, বীজ, কীটনাশক ও সেচসহ বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে। ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধারদেনা করে ধান চাষ করেছিলেন তারা। ফসলের ক্ষতি হওয়ায় এখন ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলায় কৃষি অফিসার মোঃ সাইফ আব্দুল্ল্যাহ জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধান চাষ হলেও হঠাৎ করে প্রাকৃতিক দূর্যোগ শুরু হয়। এই সামান্য বৃষ্টিতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। আমরা বিভিন্ন ইউনিয়নে কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং আবহাওয়া ভালো হলে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা