সারাদেশ
শিবচরে  খতমে নবুওয়ত মহাসম্মেলন

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

শফিক স্বপন, মাদারীপুর

নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্লোগান সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মাদারীপুরে শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহঃ) এর আস্তানায় অবস্থিত বাহাদুরপুর ময়দানের খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। সকাল ৯ টা দুপুর ১ টাপর্যন্ত চলা মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা। বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোঃ হাসান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষন কমিটি বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ সাহেব, খতমে নবুওয়ত সংরক্ষন কমিটি বাংলাদেশ মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খতমে নবুওয়ত সংরক্ষন কমিটি বাংলাদেশ নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী কাসেমী, খতমে নবুওয়ত সংরক্ষন কমিটি বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী, খতমে নবুওয়ত সংরক্ষন কমিটি বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, জামিয়াতুস সুন্নাহ মাদরাসা মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের মহাসচিব মাওলানা এ বি এম এমদাদুল হক, খতমে নবুওয়ত সংরক্ষন কমিটি বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আলী আহমদ চৌধুরী, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা শাহ আলম তালুকদার সহ আমন্ত্রিত বহু ওলামায়ে কেরামগন।

প্রধান মেহমান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, ‘হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে তাকে দিনের আলোতে পালিয়ে যেতে হয়েছে।’

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও একই দাবি জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি একজন মুসলিম। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করুন।’

সম্মেলনে বক্তারাও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির পক্ষে বক্তব্য দেন। একই সঙ্গে এ দাবিতে জাতীয় সংসদে আইন প্রণয়নের আহ্বান জানান তারা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা