সারাদেশ

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

​পঞ্চগড় প্রতিনিধি

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচি মধ্য দিয়ে আজ শনিবার পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

দিবসটি উপলক্ষে সচেতনতামূলক ম্যারাথন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’ দুই শতাধিক মানুষের অংশগ্রহণে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় আয়োজন করে।

পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি নির্দিষ্ট রুট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আকন্দের সভাপতিত্বে আয়োজিত এই ম্যারাথনে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের দুই শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ডায়াবেটিস আজ শুধু কোনো একক ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি বাড়াতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চগড় জেলাকে ডায়াবেটিস ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সুস্থতা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। সুস্থ থাকতে হলে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা ও নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই।’ এ সময় তিনি সুশৃঙ্খল খাদ্যাভাস এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় জেলা ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা ডায়াবেটিক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ইমাম রাজী টুলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান, সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম আক্তারুজ্জামান শাহাজাহান ও শাহজাহান খান, ​মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে হাসান নাঈম সিদ্দিকী ও মেডিকেল অফিসার ডা. ফেরদৌস কামাল জেলা জাতীয়তাবাদী বিএনপি মহিলা দলের নেত্রী ও কলেজ শিক্ষক মোছা. জীবুন নহার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের সঞ্চালনায় বক্তারা ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩৭ কিশোর-তরুণ কারাগারে

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে &lsquo...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় দ্রুতগতির একটি নাইট কোচ ও অটোরি...

ডিসেম্বরেই কি সাতপাকে বাঁধা পড়ছেন মিমি!

কলকাতার বিনোদন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর...

বোয়ালমারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা