সারাদেশ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় মামলাটি দায়ের করেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুকে নিয়ে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি বল ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে যায়। এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে তার স্বামীকে বিষয়টি জানান। একপর্যায়ে ফয়সাল ৭-৮জনকে সঙ্গে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল মীর হোসেনকে মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় দ্রুতগতির একটি নাইট কোচ ও অটোরি...

ডিসেম্বরেই কি সাতপাকে বাঁধা পড়ছেন মিমি!

কলকাতার বিনোদন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর...

বোয়ালমারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের...

আ’লীগ আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা