সারাদেশ

ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবস পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

গতকাল শুক্রবার হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৩ নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী হাতিয়া ইউনিয়নে সংঘটিত হয়েছিল নৃশংস হাতিয়া গণহত্যা। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি এই অঞ্চলের মানুষের কাছে এক শোকাবহ ও বেদনাবিধুর স্মৃতি।

১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোররাতে উলিপুরের হাতিয়া ইউনিয়নের দাগারকুটি, রামখানা, হাতিয়া বকশী, হাতিয়া ভবেশ ও নয়াডারা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় অতর্কিত হামলা চালায়।

মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচ গ্রামের নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। স্থানীয় বর্ণনা অনুযায়ী, প্রায় ৬৯৭ জন মানুষ এ গণহত্যার শিকার হন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই হত্যাযজ্ঞে শিশু, নারী, যুবক ও বৃদ্ধ কেউই রেহাই পাননি। হত্যাকাণ্ডের পাশাপাশি চলে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট।

কালের পরিক্রমায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে গণহত্যার মূল স্থান ও আগের স্মৃতিসৌধ বিলীন হয়ে গেছে। বর্তমানে অনন্তপুর বাজারের পশ্চিম পাশে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিকে, দীর্ঘদিনের এই ঐতিহাসিক ক্ষত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি জাতীয় পর্যায়ে তুলে ধরতে হাতিয়া গণহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শহীদ পরিবারের সদস্যরা।

শহীদদের স্মরণে আজও শোকাহত হাতিয়ার মানুষ। তাঁদের দাবি, হাতিয়া গণহত্যার ইতিহাস সংরক্ষণ, শহীদদের যথাযথ স্বীকৃতি এবং দিবসটিকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হোক।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় দ্রুতগতির একটি নাইট কোচ ও অটোরি...

ডিসেম্বরেই কি সাতপাকে বাঁধা পড়ছেন মিমি!

কলকাতার বিনোদন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর...

বোয়ালমারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের...

আ’লীগ আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা