সারাদেশ

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আশীষ গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় কালিঘাট চা বাগানের অচিত্য তাঁতীর বাড়ি থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই নাজমুল ও দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।

আশীষ কর্মকার কালিঘাট চা বাগানের বাংলা টিলার বাসিন্দা মৃত: নিরাকার কর্মকারের পুত্র এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি।

তার বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ এর আমলে নানা ধরনের টেন্ডারবাজী, ক্ষমতার অপব্যবহার, চা শ্রমিকের ভাতার টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। একসময় যার নুন আনতে পানতা পুরাতো, দলীয় ক্ষমতায় রাতারাতি বিশাল অংকের টাকা মালিক বনে যাওয়া। এবং লোকমুখে জনশ্রুতি রয়েছে কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যানের আস্থাভাজন ব্যক্তি হিসেবে সমধিক পরিচিত। এবং ভোট ডাকাতির অন্যতম সহযোগী। এ নেতার ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘট পালনের জন্য শ্রীমঙ্গলে জ্বালাও পোড়াও কর্মসূতিতে অংশ নিয়েছিলো।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুল রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ছাত্রলীগের এর নেতাকে শুক্রবার আইনানুগ অনুযায়ী তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাই আটক, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যকে লাঞ্ছিত এবং ত...

বালিয়াডাঙ্গীতে একতা মানবাধিকার পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানবাধিকার সুরক্ষা,...

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি!

এক নজরে: ঘটনা: বাহরাইনে অবস্থিত মা...

বিদ্যুৎ সাশ্রয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন

বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়া...

মোংলায় বিদেশী জাহাজের নাবিকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

মোংলায় বিদেশী জাহাজের নাবিক মোঃ জামাল উদ্দিনের বাড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা