সারাদেশ

পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় রাসেলের সাবেক স্ত্রী, সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নান এর মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না ও মুক্তার বর্তমান স্বামী এবং খাগড়াছড়ি রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সুবাদে গত ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সাথে মুক্তার বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে সেলিমের সাথে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সাথে পারিবারিক কলহ দেখা দেয়। যার ফলে মুক্তা রাসেলকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু রাসেল বিষয়টি মানতে পারেনি, সে পুনরায় মুক্তার সাথে সংসার করার চেষ্টা করে। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তাদের বাড়িতে আরও বেশি আসা যাওয়া শুরু করে।

এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে তাদের বাড়িতে আসতে বলে মুক্তা। ওই কল পেয়ে রাত দশটার দিকে মুক্তাদের বাড়িতে আসে রাসেল। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাসেল ও মুক্তা। এর এক পর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করে মুক্তা। বিষয়টি ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মৃতদেহ কম্বল মুরিয়ে মাটিচাপা দেয় মুক্তা ও অপর আসামিরা। গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় নিহতের মৃতদেহ উদ্ধার করে। পরে এই ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানা একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডাবল মুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় দ্রুতগতির একটি নাইট কোচ ও অটোরি...

ডিসেম্বরেই কি সাতপাকে বাঁধা পড়ছেন মিমি!

কলকাতার বিনোদন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর...

বোয়ালমারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের...

আ’লীগ আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা