সারাদেশ

সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।

​এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবার সম্মিলিত সচেতনতা এবং আইন মেনে চলার কোনো বিকল্প নেই।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা